সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

যুদ্ধবিরতিতে প্রস্তুত আর্মেনিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ২৯০ বার

বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে প্রতিবেশী দেশ আজারবাইজানের সঙ্গে চলা যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া। তারা যুদ্ধবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তত রয়েছে বলে জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, আজ শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে তাদের দেশ যুদ্ধ বিরতিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে আর্মেনিয়া। এসব দেশ ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) সদস্য।’

নাগারনো-কারাবাখে আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দৃঢ়চেতা জবাব অব্যাহত থাকবে বলেও আর্মেনিয়ার দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়েছে। নাগোরনো-কারাবাখ অঞ্চলের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কর্মকর্তারা জানিয়েছেন, আজারবাইজানের সঙ্গে চলমান সংঘর্ষে নতুন করে ৫৪ জনসহ মোট ১৫৮ সামরিক সদস্যের প্রাণহানি হয়েছে। এরপরই আর্মেনিয়ার যুদ্ধবিরতির ইচ্ছা প্রকাশ করল।

গত রোববার আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সামরিক লড়াই শুরু হলে  এ সংঘাত বন্ধে রাশিয়াসহ পশ্চিমা নেতাদের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ। গত ছয় দিন ধরে চলা এই লড়াইয়ে কোনো বেসামরিক প্রাণহানির কথা না জানালেও আজারবাইজান জানিয়েছে যে, আর্মেনিয়ার সেনাদের গোলার আঘাতে আজারবাইজানের ১৯ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।

এ দুই দেশের মধ্যে চলমান এই বিবাদ সর্বাত্মক লড়াইয়ে রুপ নেওয়ার ঝুঁকি তৈরি করেছে, যাতে করে অনেকেই এ যুদ্ধে যুক্ত হতে পারে। এ ক্ষেত্রে দুই পক্ষের হয়ে সামনের সারিতে মুখোমুখি হতে পারে রাশিয়া এবং তুরস্ক।আন্তর্জাতিক পরিমন্ডলে আজারবাইনের শক্তিশালী মিত্র হিসেবে পরিচতি রয়েছে তুরস্কের। আর আর্মেনিয়ায় সামরিক ঘাঁটি রয়েছে রাশিয়ার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com