শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজা ছাড়তে ইসরায়েল কি রাজি, সংকটে নেতানিয়াহু আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চায় পিছিয়ে ডাকসু বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

‘মারাত্মক শ্বাসকষ্টে’ ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি সেখানে শ্বাসকষ্টে ভুগছেন।

শুক্রবার একটি সূত্র মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে জানিয়েছে, ট্রাম্পের শ্বাসকষ্ট ‘মারাত্মক’ আকার ধারণ করেছে এবং তিনি খুবই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছেন। ওই সূত্র আরো দাবি করেছে, স্ত্রী মেলানিয়ার চেয়ে ট্রাম্পের অবস্থা অনেক বেশি খারাপ।

পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ট্রাম্প শুক্রবার হেলিকপ্টারে করে ওয়াশিংটনের কাছাকাছি ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি হন এবং তাকে আরো বেশ কয়েকদিন সেখান থাকতে হবে।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, অতিরিক্ত সতর্কতা ছাড়াই ট্রাম্পকে ওয়াল্টার রিড হাসাপাতালে নেয়া হয়েছে। তাকে দুর্বল দেখাচ্ছে তবে তবে তার মনোবল চাঙ্গা রয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকএনানি জনিয়েছেন, “ডাক্তার ও চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক ওয়াল্টার রিড হাসপাতাল থেকে ট্রাম্প আগামী কয়েকদিন প্রেসিডেন্টের দাপ্তরিক কাজকর্ম সম্পন্ন করবেন।

হাসপাতালে যাওয়ার আগে ট্রাম্প জানিয়েছিলেন, “তিনি বেশ ভালো বোধ করছেন এবং তেমন কোনো সমস্যা নেই। মেলানিয়াও ভালো আছেন।” পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com