সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

প্রতি ১০ জনে ‘হয়তো’ একজন করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৮০ বার

করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে প্রতি ১০ জনে হতে পারে একজন করে আক্রান্ত হচ্ছেন। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে ভাইরাসটি উদ্বেগজনক হারে বাড়ছে। ইউরোপের কিছু কিছু অংশ এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলেও সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। কার্যত পুরো বিশ্বের বিশাল জনগোষ্ঠীকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে ভাইরাসটি।

গতকাল সোমবার কথাগুলো বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ আপৎকালীন বিশেষজ্ঞ মাইক রায়ান। সংস্থার নির্বাহী পর্ষদের সঙ্গে আলাপকালে এ কথাগুলো তিনি বলেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়।

রায়ান বলেন, ‘আমরা এখন খুব কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই রোগ এখনো ছাড়াচ্ছে। বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী এখনও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়ে গেছে।’

করোনা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ডব্লিউএইচও‘র এ শীর্ষ আপৎকালীন বিশেষজ্ঞ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সব থেকে ভাল পরিসংখ্যান অনুযায়ী, হয়ত এরই মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন। ভিন্ন ভিন্ন দেশে আক্রান্তের হার ভিন্ন, গ্রামে ও শহরে আক্রান্তের হার ভিন্ন, বয়স ভিত্তিতেও আক্রান্তের হার ভিন্ন।’

রায়ান জানিয়েছেন, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি সম্পর্কে আরও বিশদভাবে জানতে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় ডব্লিউএইচও। অনুমতির জন্য সংস্থাটির পক্ষ থেকে বিশেষজ্ঞদের একটি তালিকা চীনে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com