শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আজ ৩০০ জন পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের টিকিট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩১৬ বার

সৌদি আরব থেকে দেশে এসে আটকে পড়া ৩০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। আজ মঙ্গলবার হলুদ রঙের ৮৫১ থেকে ১১৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। নোটিশ বোর্ডে এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, আজ সকাল সাড়ে ৯টায় সৌদিগামীদের টিকিট রি-ইস্যু শুরু করেছে এয়ারলাইনটি। টিকিট পেতে লাইনে দাঁড়িয়ে যাত্রীরা অপেক্ষা করছেন।

এদিকে, সৌদিপ্রবাসীদের টিকিট পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা আর বিক্ষোভ এখন নিত্যদিনের চিত্র। গতকাল সোমবারও সকাল থেকে সৌদিপ্রবাসীরা টিকিট এবং টোকেনের জন্য রাজধানীর কারওয়ান বাজার ও মতিঝিলে জড়ো হন।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে ৮০০ পর্যন্ত টোকেনধারীর টিকিট সরবরাহ করা হবে। একই সঙ্গে নতুন টোকেন প্রত্যাশীদের জন্য আলাদা ফরম দেওয়া হয়েছে, যেখানে নাম, ভিসার মেয়াদ এবং মোবাইল নম্বর দেওয়া আছে। মোবাইল নম্বর অনুযায়ী, টোকেনের জন্য এসএমএস পাবেন প্রবাসীরা। বিশৃঙ্খলা এড়াতে সড়কে এবং হোটেল প্রাঙ্গণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

জানা গেছে, মতিঝিলে বিমান অফিসের সামনেও টিকিট এবং টোকেন সংগ্রহের জন্য অপেক্ষা করছেন সৌদিপ্রবাসীরা। সকাল ১০টা থেকে টিকিট দেওয়া শুরু হলেও ৫ অক্টোবরের টিকিটের জন্য টোকেনধারীরা আগের মধ্যরাত থেকে অপেক্ষায় ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে। নারীদের জন্য আলাদা লাইন না থাকলেও টিকিট নিতে এলে সরাসরি ঢুকতে পারবেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com