বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিশুকে ধর্ষণের পর ৫০০ টাকা ধরিয়ে দেওয়া ‘ধর্ষক’ গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৬৩ বার

চট্টগ্রামের রাউজান উপজেলায় শিশুকে ধর্ষণের পর তার হাতে ৫০০ টাকার নোট হাতে ধরিয়ে দেওয়া বৃদ্ধ সাধন বড়ুয়াকে (৭৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। শনিবার বিকেলে ঘটনাটির পর গতকাল সোমবার সন্ধ্যায় রাউজান থানায় মামলা করেন শিশুটির বাবা। পরে বৃদ্ধকে গ্রেপ্তার করে র‌্যাব।

আজ মঙ্গলবার সাধন বড়ুয়াকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠান বিচারক। আজ সকালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষাও করিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উরকিরচর ইউনিয়নের সাধন বড়ুয়া (৭৫) শনিবার বিকেলে শিশুটিকে ফুঁসলিয়ে ও লোভ দেখিয়ে তার বাড়িরে পাশের পুকুর পাড়ের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী শিশুটিকে ৫০০ টাকার একটি নোট দেন। শিশুটির ফুফু তার হাতে ওই টাকা দেখে জিজ্ঞেস করলে শিশুটি ঘটনা খুলে বলে।

এই বিষয়ে মামলার বাদী ভুক্তভোগীর বাবা আমাদের সময়কে বলেন, ‘যিনি ধর্ষক তিনি আমার আত্মীয়। এ কারণে আমরা বিষয়টি সমঝোতা করতে চেয়েছিলাম। কিন্তু তারা এটাকে অপরাধ মনে করছে না। আর এ কারণে মামলা করতে দেরি হয়েছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি। ধর্ষক সাধনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com