বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

দেলোয়ারের বিরুদ্ধে সেই নারীর ধর্ষণ মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৬১ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন বিবস্ত্র করে নির্যাতনের শিকার সেই নারী (৩৭)। গতকাল মঙ্গলবার রাতে বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ভুক্তভোগী।

মামলার এজাহারে ভুক্তভোগী অভিযোগ করেছেন, গত ২ সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর সদস্যরা বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার আগে দেলোয়ার দুবার তাকে ধর্ষণ করেছিলেন। প্রায় একবছর আগে প্রথমবার তাকে ধর্ষণ করা হয়। চলতি বছর রোজা শুরুর কিছুদিন আগে তাকে দ্বিতীয়বার ধর্ষণ করে দেলোয়ার। দ্বিতীয়বার দেলোয়ারের সহযোগী কালামও তাকে ধর্ষণের চেষ্টা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন-অর-রশিদ চৌধুরী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেলোয়ার বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় রিমান্ডে আছে। তাকে নির্যাতিতা নারীর দায়ের করা আগের দুটি মামলায় গ্রেপ্তারের জন্য গতকাল মঙ্গলবার আদালতে আবেদন করা হয়েছে। দেলোয়ার হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এ ছাড়া মামলার আরেক আসামি আবুল কালামকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

এর আগে গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলের কাছে নির্যাতনের শিকার ওই নারী এসব তথ্য জানান। তদন্ত দলের প্রধান মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল-মাহমুদ ফয়জুল কবীর নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে ওই অভিযোগের কথা বলেন।

নির্যাতনের শিকার সেই নারীর বরাত দিয়ে আল-মাহমুদ ফয়জুল কবীর বলেন, ‘নারীর অভিযোগ অনুযায়ী দেলোয়ার প্রায় সময় তাকে কুপ্রস্তাব দিতেন এবং হুমকি-ধমকি দিতেন। বছরখানেক আগে দেলোয়ার ঘরে ঢুকে তাকে প্রথমবার ধর্ষণ করেন। এরপর গেল রমজানের কিছুদিন আগে দেলোয়ার তার সহযোগী কালামের মাধ্যমে তাকে একটি নৌকায় ডেকে পাঠান। সেখানে দেলোয়ার ও কালাম দুজনই তাকে ধর্ষণ করতে চান। দেলোয়ার নৌকায় দ্বিতীয়বার তাকে ধর্ষণ করেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com