শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে আঘাত হানল ‘ডেল্টা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৮০ বার

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ‘ডেল্টা। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে লুইজিয়ানার ক্রেওল উপকূলে ‘ডেল্টা’ আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

এনএইচসির বরাত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন খবরে বলা হয়, হারিকেন ‘ডেল্টা’ উপকূলে আঘাত হানার সময় ক্যাটেগরি দুইয়ে ছিল। এটি এক ঘণ্টা পর শক্তি কমে গিয়ে ক্যাটেগরি এক-এ পরিণত হয়। তবে ঝড়টি এখনো প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার হারিকেন ডেল্টার বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

ঝড়ের ফলে সেখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এর জেরে লুইজিয়ানায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। যদি বন্যার সৃষ্টি হয় তবে অন্তত ৫৫ লাখ মানুষ পানিবন্দী হওয়ার ঝুঁকি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com