বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

করোনার দ্বিতীয় ঢেউ এলে আবারও বিপুল অর্থের প্রয়োজন হবে : প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৭৫ বার

মহামারি করোনাভাইরাসে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার কারণেই দেশে খাদ্য সংকট দেখা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনার দ্বিতীয় আঘাতের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, নেহাত প্রয়োজনের বেশি পয়সা খরচ করা চলবে না।

আজ রোববার সকালে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশনের মাঝে জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাভার সেনানিবাসে জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে স্ব স্ব ইউনিট অধিনায়কের হাতে পতাকা হস্তান্তর করেন সেনাপ্রধান।

পরে শেখ হাসিনা বলেন, ‘অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে। কারণ করোনাভাইরাস আবার যদি ব্যাপক হারে দেখা দেয়, তাহলে প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার অর্থ সহায়তা দিতে হবে, তাদের চিকিৎসা করাতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের মিতব্যয়ী হতে হবে।’

তিনি বলেন, ‘ঠিক যতটুকু আমাদের নেহাত প্রয়োজন, তার বেশি পয়সা এখন খরচ করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে সেটা করতে হবে যদিও আমরা বাজেট ঠিক রেখেছি।’

করোনার প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী একটি খাদ্য মন্দা দেখা দিয়েছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে। কিন্তু বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলে আজকে আমাদের সেই সমস্যাটা দেখা দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘কৃষিতে আমার নির্দেশই ছিল প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন করতে হবে। যে যেখানে আছে সাধ্যমতো উৎপাদন অব্যাহত রাখতে হবে যাতে কোনো সংকট দেখা না দেয়।’

এখনো করোনাভাইরাসের প্রভাব আছে সতর্ক করে শেখ হাসিনা বলেন, ‘আশঙ্কা করা হচ্ছে, আরেকবার করোনাভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে আবার দেখা দিচ্ছে। এখন থেকেই আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে। সেইসঙ্গে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com