শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৩৯ বার

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।

নিহত শাহিনুর রহমান ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন থাকতনে। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদরে গোঙানির (আওয়াজ) শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে এগিয়ে দেখেন ঘরের বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখা যায় বীভৎস দৃশ্য। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়।

জায়গা-জমি নিয়ে পাশের কিছু ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ ছিল। তবে কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছেন না বলে জানান রায়হানুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল জানান, ঘরের মধ্যে শাহিনুর রহমানসহ চারজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এর মধ্যে শাহিনুরের পা বাধা ছিল এবং তাদের চিলেকোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, ছাদের চিলেকোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com