মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এমপি নিক্সনের বিরুদ্ধে ইসির মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় ফরিদপুর-৪ আসনের এ সংসদ সদস্যের বিরুদ্ধে মামলাটি করা হয়।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম আজ সকাল ১০টার দিকে মামলাটি করেন। তিনি জানান, মামলায় শুধু নিক্সন চৌধুরীকেই একক আসামি করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গতকাল এ ব্যাপারে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছিলেন, স্থানীয় সাংসদ বিধিবহির্ভূত আচরণ করেছেন। এ সংক্রান্ত যথেষ্ট তথ্যউপাত্ত কমিশনের হাতে আছে। যা মামলা করার জন্য যথেষ্ট। এমপি নিক্সন নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানাকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গালিগালাজ করেছেন বলে অভিযাগ ওঠে। এরকম একটি অডিও সামাজিকমাধ্যমে ভাইরালও হয়েছে। তবে সংবাদ সম্মেলন করে নিক্সন চৌধুরী বলেছেন, সেই কণ্ঠ তার না। অডিওটি সুপার এডিট করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী বলেন, ‘ওই ভয়েসটাই (কণ্ঠস্বর) আমার না। প্রথমে আমি এসিল্যান্ডকে (সহকারী কমিশনার, ভূমি) ফোন করেছিলাম। “আমি দেখতেছি”, বলে তিনি ফোনটা বন্ধ করে দেন। পরে আমি আপাকে (টিএনও) ফোন করলাম যে, “আপা আমার একটা লোক ধরা পড়ছে আপনি একটু দেখেন। সে কোনও অন্যায় করেনি, মাঠে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তাকে বিজিবি ধরে নিয়ে গেছে। আপনি একটু ব্যবস্থা নেন।” এই কথাটুকুই আমি তাকে বলেছি। বাকি কোনও কথা আমার না। এটা আপনি টিএনও সাহেবকে জিজ্ঞেস করলেই পাবেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা জিজ্ঞেস করেন, এই গালিগুলো আমি টিএনও’কে দিয়েছি কিনা। সুনির্দিষ্টভাবে প্রমাণ করুন যে, এই ভয়েসটা আমার। এই ক্লিপগুলো একেক জায়গা থেকে কেটে নিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com