শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

প্রতিটি গাড়ি চালককে ডোপ টেস্ট করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৮০ বার

মাদকাসক্ত কিনা তা জানতে প্রতিটি গাড়ির চালককে ডোপ টেস্টিং সিস্টেমের আওতায় আনার জন্য বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আরেকটি বিষয় মনে রাখতে হবে, যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক গ্রহণ করে কিনা। তাদের ডোপ টেস্ট করা প্রয়োজন। তারা মাদক নিচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। প্রতিটি চালকের জন্য একবার হলেও এই পরীক্ষার প্রয়োজন আছে এবং আপনাদের এটি করতে হবে।’

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিলনায়তনে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে ও দুর্ঘটনার শিকার হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে চালকদের লাঞ্ছিত করা ও যানবাহনে হামলা চালানোর মানসিকতা বর্জন করার আহ্বান জানান। কারণ এটি অনেক ক্ষেত্রেই আরো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

তিনি পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার করার পরামর্শ দিয়ে বলেন, ‘ট্রাফিক আইন সবার জন্য সমান এবং প্রত্যেককে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।’

শেখ হাসিনা চালকদের অন্য গাড়িকে ওভারটেক করার মানসিকতা পরিহার করতে বলেন কারণ এটি অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com