রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ যুক্তরাষ্ট্রের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ‘একচ্ছত্র আধিপত্যের যুগ’ বহু আগেই শেষ হয়ে গেছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, বিশ্বে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। স্থানীয় একটি থিঙ্কট্যাঙ্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথ বলেন। তাস।

মস্কোভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ‘ভালদই ডিসকাশন ক্লাবকে’ পুতিন বলেন, একসময় গোটা বিশ্বে যুক্তরাষ্ট্রের ‘একচ্ছত্র আধিপত্য’ থাকলেও এখন আর সে দাবি করা সম্ভব নয়। বেশিরভাগ আন্তর্জাতিক সমস্যা ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার যে যুগ ছিল, তাও শেষ হয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, চীন ও জার্মানি যথাক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে পরাশক্তি হওয়ার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। এ ছাড়া ব্রিটেন ও ফ্রান্সের নাম উল্লেখ করে পুতিন বলেন, আন্তর্জাতিক বিষয়গুলোয় এ দুই দেশের ভূমিকাও লক্ষণীয়ভাবে পরিবর্তিত হয়েছে।

বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন সত্ত্বেও যেসব প্রভাবশালী ও শক্তিশালী দেশ এখনো রাশিয়াকে নতজানু করার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ করে পুতিন হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমাদের মূল উদ্বেগ আপনাদের শেষকৃত্যে অসুস্থ না হয়ে পড়া।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com