শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৫৭ বার

রাজধানীর ভাটারা এলাকায় বুধবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একটি ব্যক্তি নিহত ও দুজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত লাভলুকে (৫০) ডাকাত দাবি করে ডিবির (উত্তর) উপ কমিশনার মশিউর রহমানের ভাষ্য, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব ও ডিবি পুলিশ চিহ্নিত কয়েক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদকালে তারা পুলিশকে জানায় যে, বুধবার রাতে কয়েকজন ডাকাত ওই এলাকায় জড়ো হবে।

পরে বুধবার দিবাগত রাত ১টার দিকে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসকে থামানো ইঙ্গিত দেয়। এসময় গাড়িতে থাকা চার ব্যক্তি গুলি করতে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি করলে তিনজন গুলিবিদ্ধ হয়। তবে ঘটনাস্থল থেকে আরেকজন পালিয়ে যায়।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে লাভলু (৫০) মারা যান। সেলিম (৪১) ও কামাল (৪৫) নামে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে র‌্যাবের একটি পোশাক, এক জোড়া হাতকড়া, দুটি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com