শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা

ইবি ছাত্রলীগ সম্পাদক রাকিব গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪৯৮ বার

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের দায়েরকৃত আইসিটি মামলায় শুক্রবার রাতে কুষ্টিয়া শহর থেকে তাকে আটক করে পুলিশ।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনান, ‘শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’

জানা যায়, গত ২৯ অক্টোবর রাকিবুল ইসলামের সাথে ইবি শাখা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ সম্পাদক জুবায়ের হোসেনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাধরাণ সম্পাদক জুয়েল রানা হালিমসহ আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতার সম্পর্কে বিভিন্ন অভিযোগ করা হয়। তবে এই অডিওটি রাকিব জোর করে করিয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছে জুবায়ের। এই ঘটনায় জুয়েল রানা হালিম বাদী হয়ে গত ০২ নভেম্বর ইবি থানায় আইসিটি আইনে একটি মামলা করেন। মামলা নং ০২/০২-১১-২০১৯। এই মামলায় রাকিবুল ইসলাম রাকিব এবং জুবায়ের হোসেনকে আসামী করেন তিনি।

এই মামলায় শুক্রবার রাতে কুষ্টিয়া শহর থেকে রাকিবুল ইসলাম রাকিবকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে কুষ্টিয়া সদর থানায় রাখা হয়। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ইবি থানা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com