রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৬০ বার

ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর প্রকাশ করেছে।

সিএনএন জানায়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে জো বাইডেন ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি ভোট পেতে হয়। জো বাইডেন ইতিমধ্যে ২৭৩টি ভোট পেয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সীমা ছুঁয়ে ফেলেছেন।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জো বাইডেন। আজ রাতে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ রাখবেন বলে একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন।

ডেমোক্রেট দলের রাজনীতিবিদ জো বাইডেন এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com