বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২১৭ বার

টাঙ্গাইলে সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার রসুলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)।

এলেঙ্গা হাইওয়ে ফঁড়ির এসআই মতিউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও বাসের সুপারভাইজার নিহত হয়। এসময় আহত হন কমপক্ষে পাঁচজন। নিহতদের লাশ এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com