শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে যা বললেন বুশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৭৯ বার

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ফলাফল বাইডেনের পক্ষে গেছে। আশা করি তিনি যুক্তরাষ্ট্রকে দারুণভাবে নেতৃত্ব দেবেন।

এসময় তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তার ভোট গণনার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার অধিকার আছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানোর চেয়ে তার কাছে আর কিছু অধিক গর্বের নেই।

তিনি জানান, বাইডেন এমন কিছু বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবিলা করে হোয়াইট হাউজে ঢুকবে যা আর কোনো নতুন প্রেসিডেন্টকে মুখোমুখী হতে হয়নি।

ওবামার দুই মেয়াদকালে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বাইডেন।

ডেমোক্র্যাটদের সাবেক আরো দুই প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।

বিল ক্লিনটন টুইটে বলেন, ‘আমেরিকা কথা বলেছে এবং গণতন্ত্রের জয় হয়েছে।’

সাবেক ৪২তম এ প্রেসিডেন্টে আশা প্রকাশ করেছেন যে বাইডেন ও হ্যারিস সবার জন্য কাজ করবেন এবং সবাইকে একতাবদ্ধ রাখবেন।

এক বিবৃতিতে ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, তিনি ও তার স্ত্রী ডেমোক্র্যাটদের দক্ষ নির্বাচনী প্রচারণা এবং তারা দেশে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা দেখে তিনি গর্বিত।

ক্লিনটন কিংবা কার্টার কেউই তাদের অভিনন্দন বার্তায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেননি।

এখনো পরাজয় মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সহজে হার মেনে নিতে নারাজ। রোববারও একাধিক টুইট করে জোচ্চুরির অভিযোগ তুলে সরব হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com