শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আলাস্কায় ট্রাম্পের জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৮৯ বার

মাত্র তিনটি ইলেকটোরাল ভোটের রাজ্য আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নানা নাটকীয়তা দেখা যায়। তার এক সপ্তাহ পর স্থানীয় সময় বুধবার সকালে এ ফলাফল ঘোষণা করে রাজ্যের নির্বাচন কার্যালয়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৭৫ শতাংশ ভোট গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ ২ হাজার ৮০ ভোট (৩৯.১%)।

এ রাজ্যে জয়ের আগে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ছিল ২১৪। এখন সেটি ২১৭টিতে উন্নীত হলো। যদিও প্রেসিডেন্ট হিসেবে ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করে জয় পেয়েছেন জো বাইডেন।

এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৭৬.৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ, আর ট্রাম্প পেয়েছেন ৭১.৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।

নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া অনেকটাই নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। তবে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com