সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ চলছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৪৪ বার

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। দুই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।

ঢাকা-১৮ আসনের ৫ লাখ ৭৭ হাজার ১৯০ জন ভোটারের প্রতিনিধি হতে এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। আর ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন ভোটারের সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খিলক্ষেত, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও হরিরামপুর এলাকার ৭টি থানা আর ১৪টি ওয়ার্ড নিয়ে ঢাকা-১৮ আসনের এলাকা। ভোটকেন্দ্র রয়েছে ২১৭টি। ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৬ জন। নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৪ জন।

এ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম জাহাঙ্গীর হোসেন। জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের প্রার্থী গাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির প্রার্থী মহিবুউল্লাহ বাহারও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ আসন গঠিত। ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি।

চলতি বছর ৯ জুলাই মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ১৩ জুন মৃত্যু হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাংসদ মোহাম্মদ নাসিমের। এই দুই নেতার মৃত্যুতে শূন্য হয় তাদের আসন দুটি।

সাহারা খাতুন ঢাকা-১৮ এবং নাসিম সিরাজগঞ্জ-১ আসনে সরকারের প্রতিনিধি ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এই দুই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com