রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রিপাবলিকানদের বিশাল ‘শোডাউন’, গাড়ি থেকে সমর্থকদের অভিবাদন ট্রাম্পের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৭৫ বার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল শোডাউন করেছেন ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা। সমাবেশ থেকে নির্বাচনের ফল মেনে না হওয়ার পক্ষে স্লোগান দেন তারা।

‘মিলিয়ন মেগা মার্চ’ নামের এ সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাম্প সমর্থকরা যোগ দেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার গাড়িবহর নিয়ে সমাবেশকারীদের অভিবাদন জানিয়েছেন।

শোডাউনে অনেক ট্রাম্প সমর্থকের মাথায় হেলম্যাট ও পরনে বুলেট প্রুপ পোশাক ছিল। তবে কোনো ধরনের সহিংসতা ছাড়াই সমাবেশ ও র‌্যালি শেষ হয়েছে।

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন।  শুক্রবার ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ার ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় এই রাজ্যেও জয় পেয়েছেন বাইডেন। ১৯৯২ সালের পর এই প্রথম এই রাজ্যে ডেমোক্র্যাটরা ম্যাজিক  দেখাল। এর মধ্য দিয়ে বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করেন। কিন্তু রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মানেননি।

নির্বাচনের ফল না মেনে সমাবেশের ডাক দেয় রিপাবলিকানরা। শনিবার সকাল থেকেই ওয়াশিংটন ডিসির রাজপথে লোক জমতে শুরু করে। ‘স্টপ দ্য স্টিল’, ‘উই আর চ্যাম্পিয়ন’, ‘ফোর মোর ইয়ারস’, ‘বেস্ট প্রেসিডেন্ট এভার’ প্রভৃতি স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে রিপাবলিকানদের সমাবেশ ঘটতে থাকে।  প্রেসিডেন্ট ট্রাম্পও যোগ দেন সমাবেশে। তিনি হোয়াইট হাউস থেকে গলফ ক্লাবের উদ্দেশে যাওয়ার পথে থামেন কিছুক্ষণের জন্য। এ সময় ট্রাম্পের সমর্থনে মুহুর্মুহু স্লোগান ওঠে। ডোনাল্ড ট্রাম্প গাড়িবহরে থেকে সমাবেশকে হাত নেড়ে অভিবাদন জানান।

এদিকে ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আগামী ২০ জানুয়ারি শপথ নেয়ার প্রস্তুতি শুরু করেছেন। তিনি বর্তমানে ডেলাওয়ার রাজ্যে আছেন। ক্ষমতাগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছেন ‘ট্রানজিশন টিমের’ সঙ্গে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com