রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

স্বেচ্ছা আইসোলেশনে বরিস জনসন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৫৯ বার

কোভিড-১৯ পজিটিভ এক এমপির সংস্পর্শে আসায় স্বেচ্ছা আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধামন্ত্রী বরিস জনসন। তবে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ মেলেনি। গতকাল রোববার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) তিনি করোনা পরীক্ষা করিয়েছেন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) অ্যাশফিল্ড এমপি লি আন্ডারসনের সঙ্গে বরিস জনসন প্রায় ৩০ মিনিট সময় কাটান। পরবর্তীতে অ্যান্ডারসনের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ প্রকাশ পায় এবং পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে।

এ ঘটনার পর এনএইচএস তাকে আইসোলেশনে থাকার কথা জানিয়েছে। গতকাল রোববার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি টুইট করেন। টুইটে তিনি বলেন, ‘ন্যাশনাল হেলথ সার্ভিস কর্তৃপক্ষ আমাকে পরীক্ষা করেছে। তারা আমাকে অবশ্যই আইসোলেশনে থাকতে বলেছে যেহেতু আমি কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম।’

তিনি আরও বলেন, ‘আইসোলেশনে থাকলেও আমার মধ্যে করোনার লক্ষণ নেই। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে থেকেই সকল দায়িত্ব পালন করবো।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ‘প্রধানমন্ত্রী সুস্থ এবং তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com