রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ১০ লাখ লোক করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৬৮ বার

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা রোববার এক কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ১০ লাখ মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

এ ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধের চেষ্টায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী ও রাজ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরও ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এদিকে সোমবার থেকে শিকাগোতে ঘরে থাকার নির্দেশ কার্যকর করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে গত ৯ নভেম্বর সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটির মাইলফলক অতিক্রম করে।
এর মাত্র ছয় দিন পর স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় সোমবার ০১৩০টা) জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি ১০ লাখ ২৫ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৪৬ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে। ফলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিকে থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com