বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনায় অধ্যক্ষকে কুপিয়ে জখম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৩০ বার

খুলনার তেরখাদা উপজেলায় হাঁড়িখালী কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আবদুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তেরখাদা থানার ওসি মো. গোলাম মোস্তফা যুগান্তরকে জানান, সকাল ৭টার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় হাঁড়িখালী কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর হামলা করা হয়। এ সময় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

অধ্যক্ষ আবদুল কাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার ওপর এ হামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com