মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বিএনপির সাবেক উপমন্ত্রী দুলু করোনা আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৫৯ বার

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাতে তাকে ঢাকার আলী আজগর হাসপাতালে ভর্তির জন্য রংপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থতা অনুভব করলে লালমনিরহাটের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। বুধবার সকালে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বিশেষ অ্যাম্বুলেন্সযোগে ঢাকার আলী আজগর হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।

এদিকে, বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রোগমুক্তি কামনায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com