মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রিজভীর হৃদযন্ত্রের এনজিওপ্লাস্ট সফলভাবে সম্পন্ন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৮২ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হৃদযন্ত্রের এনজিওপ্লাস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক সোহরাবুজ্জামানের নেতৃত্বে চিকিৎসক টিম এনজিওপ্লাস্ট করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার। তিনি বলেন, ‘স্যারকে এখন অপারেশন থিয়েটার থেকে সিসিইউতে রাখা হয়েছে।’

বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘উনার (রিজভী) হৃদযন্ত্রের একটা ব্লক ছিল। সেজন্য আজকে এনজিওপ্লাস্ট করে একটা রিং পরানো হয়েছে। উনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

গত ১৭ নভেম্বর এই হাসপাতালে ভর্তি হন রিজভী। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন শেষে নিজের গাড়িতে ওঠার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ল্যাবএইডে ভর্তি করা হয়।

গত ১৫ অক্টোবর এই হাসপাতালে রিজভীর এনজিওগ্রাম করা হয়। ওই সময়ে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশন দিয়ে সেটির ৪০ শতাংশ অপসারণ করা হয়। ১৩ দিন ল্যাবএইড হাসপাতালে থাকার পর গত ২৮ অক্টোবর রিজভী ছাড়পত্র পেয়ে শ্যামলীর আদাবরের বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসায় ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com