শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

হারের পর ট্রাম্পের প্রথম সাক্ষাৎকার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩১৭ বার

আগামী ছয় মাসেও তিনি হার স্বীকার করবেন না। নির্বাচনের পর প্রথম সাক্ষাৎকারে জানালেন ডোনাল্ড ট্রাম্প। আক্রমণ করলেন সুপ্রিম কোর্টকেও।

নভেম্বর নির্বাচনের পর দুই একবার তাকে জনসমক্ষে দেখা গেলেও সাংবাদিকদের সামনে বিশেষ মুখ খোলেননি তিনি। যা বলার টুইটে বলেছেন। তিনি যে হেরে গিয়েছেন, তা জানতে পারার পর একের পর এক টুইটে এক পা এক পা করে তিনি পিছিয়েছেন। নির্বাচনে কারচুপি হয়েছে বললেও ক্ষমতা হস্তান্তরের রাস্তা খুলে দিয়েছেন।

নির্বাচনের পর রোববার ফক্স চ্যানেলকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ফের নির্বাচনে ঐতিহাসিক কারচুপির অভিযোগ এনে আদালত থেকে নির্বাচনী কর্মকর্তা, সকলকেই এক হাত নিয়েছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, মার্কিন নির্বাচনে এত বড় কারচুপি এর আগে কখনো হয়নি। নির্বাচনী কর্মকর্তাদের সমালোচনা করে ট্রাম্পের বক্তব্য, কারচুপি আটকানোর জন্য কোনো ব্যবস্থাই নেয়নি তারা। যদিও নিজের বক্তব্যের সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প। আদালতও ট্রাম্প এবং রিপাবলিকানদের বহু অভিযোগ খারিজ করে দিয়েছে।

এ দিন সুপ্রিম কোর্টেরও সমালোচনা করেছেন ট্রাম্প। তার প্রশ্ন, কেন সুপ্রিম কোর্ট কেন নির্বাচনী পদ্ধতিতে হস্তক্ষেপ করবে না?

সুপ্রিম কোর্টে দেওয়ার মতো তার হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বলে এ দিনের সাক্ষাৎকারে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আগামী ছয় মাসেও নিজের হার তিনি স্বীকার করবেন না।

ট্রাম্পের এ দিনের সাক্ষাৎকারের পর বেশ কিছু প্রশ্ন আলোচনায় উঠে এসেছে। যে ভাবে তিনি আদালত এবং সুপ্রিম কোর্টকে আক্রমণ করেছেন, তা আদৌ দেশের প্রেসিডেন্ট করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তবে একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ট্রাম্প মুখে যাই বলুন, ক্ষমতা যে তিনি ছেড়ে দেবেন, তা মোটামুটি স্পষ্ট।

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com