রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সরকারিভাবেও বাইডেন জয়ী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৩৮ বার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে আগেই বিজয়ী হয়েছিলেন জো বাইডেন। এবার প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে সরকারিভাবেও জয়ী হলেন ডেমোক্র্যাট এই প্রার্থী।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পাডিলা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নির্বাচনের ফলাফল অনুমোদন দেওয়ার পর বাইডেনের ইলেকটোরাল কলেজের সংখ্যা দাঁড়ায় ২৭৯টিতে। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজ পাওয়ার ফলে বাইডেনের বিজয় নিশ্চিত হয়, কেননা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন জো বাইডেন। এ সকল অনুমোদন কেবল আনু্ষ্ঠানিকতা মাত্র। পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজয় না মেনে মামলাসহ নানা পদক্ষেপ নিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। তিনি এখনো জো বাইডেনের বিজয়কে অস্বীকার করছেন এবং নির্বাচনের ফল পাল্টে দিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

সবকিছু ঠিক থাকলে রীতি অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে এ দায়িত্ব নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com