শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৪৫৫ বার

আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার সকালে গাড়ি বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমী বলেন, কাবুল বিমান বন্দরের উত্তরে এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছাকাছি এলাকায় এই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এ ব্যাপারে পরে বিস্তারিত জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, নিহতদের সবাই বেসামরিক লোক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এক আত্মঘাতি হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এই হামলার লক্ষ্য ছিল সরকারী লোকদের বহনকারী গাড়ি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ২০১৬ সালে পশ্চিমা নাগরিক অপহরণ ও জিম্মি করার অপরাধে আটক উচ্চপর্যায়ের তিন তালেবান বন্দীর মুক্তির ঘোষণা দেয়ার একদিন পরে এই হামলা চালানো হলো।

এই তিন তালিবান বন্দী হলেন, আনাস হাক্কানী, তার বড় ভাই উপপ্রধান তালেবান নেতা ও হাক্কানী নেটওয়ার্কের প্রধান এবং অপর এক তালেবান নেতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com