রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বয়স ২৩ এর ঘরে ফিক্সড করলাম : ন্যানসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৭৬ বার

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জন্মদিন আজ রোববার। ৩২ বছর আগে এদিনে পৃথিবীর আলোয় চোখ মেলেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে দুই মেয়েকে নিয়ে নিজ বাসায় কেক কাটেন ন্যানসি। কিন্তু কেকের গায়ে বড় অক্ষরে লিখা ছিল ২৩! সংখ্যাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয় রহস্য।

অবশ্য কেক কাটার কিছুক্ষণ পর নিজেই ২৩ রহস্য উন্মোচন করেন। তিনি জানান, ৩২তম জন্মদিনে এসে তিনি সংখ্যাটা শুধু উল্টে দিলেন, হয়ে গেল ২৩! কারণ, মানসিকভাবে তিনি এখনো এই বয়সটাই ধারণ করেন। বেঁচে থাকলে আগামী ৮ বছর তিনি নিজেকে এই সংখ্যাতেই বেঁধে রাখবেন।

ন্যানসির ভাষায়, ৩৩-৩৩ সামনের বছর সংখ্যা উল্টে দিলেও ফলাফল একই থাকছে। অর্থাৎ বয়স না কমলেও অন্তত বাড়ছে না| বিপত্তি ঘটছে পরের বছর থেকে| ৩৪-৪৩, ৩৫-৫৩, ৩৬-৬৩… মানে হলো সংখ্যা উল্টালে প্রতি বছর আমার ১০ বছর করে বয়স বাড়বে! কি ভয়ংকর! আবার বয়স ৪০ হলে সেটা উল্টে দিলে বয়স হবে চার! বিষয়টা বাড়াবাড়ি হয়ে যায়।

তাই ঠিক করলাম, যদি আগামী আট বছর বেঁচে থাকি তাহলে আমার বয়স ২৩-এর ঘরে ফিক্সড করলাম। বাড়াবও না, কমাবও না। এক দেশ, এক জবান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com