মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিমানবন্দর থেকে ফের ২৫০ কেজির বোমা উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬৫ বার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণকাজ করার সময় ২৫০ কেজি ওজনের আরো একটি পুরনো বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৮ টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পাইলিং করার সময় মাটি খুঁড়লে বোমাটির সন্ধান পান শ্রমিকরা। পরে বাংলাদেশ বিমান বাহিনী বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১০ ফুট মাটির নিচ থেকে উদ্ধার হওয়া ২৫০ কেজি ওজনের বোমাটি। তবে এটি জেনারেল পারপাস (জিপি) বোমার মতো।

খবর পেয়ে বিমান বাহিনীর বোম ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। এরপর বোমাটি ধ্বংস করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

এর আগে ৯ ডিসেম্বর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ চালানোর সময় একই রকমের আরেকটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে বোমাটি ধ্বংস করা হয়।

এ ব্যাপারে বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, উদ্ধার হওয়া বোমা দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com