রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কখনই ভাবিনি এই ধরনের চরিত্রে অভিনয় করব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার

যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই নিজের ক্যারিশমা দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি তার অভিনীত ওয়েব সিরিজ ‘তাকদীর’ দর্শকদের মন জয় করেছে। আট পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীম। এটি মুক্তি পেয়েছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’তে। ‘তাকদীর’ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন চঞ্চল চৌধুরী।

‘তাকদীর’-এ ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছেন। অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে চঞ্চল চৌধুরী বলেন, ‘ওয়েব সিরিজ করলে সমালোচিত হতে হয় আবার অনেকের ধারণা ওয়েব সিরিজ মানেই খারাপ। সে সব দর্শকরাই আজকে “তাকদীর” দেখে বাহবা দিচ্ছেন। গত দুই বছর বিভিন্ন মাধ্যম থেকে অনেক ওয়েব সিরিজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি চেয়েছিলাম, যেটার মানদণ্ড যেন ভালো হয়। এর গল্পটি পড়ে মনে হয়েছে এটি দর্শকদের পছন্দ হবে। তাই এতে অভিনয় করা। এতে লাশবাহী ফ্রিজিং গাড়ির ড্রাইভারের চরিত্রে আমি অভিনয় করেছি। নতুন এক অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘আমি কখনই ভাবিনি এই ধরনের চরিত্রে অভিনয় করব। এই চরিত্রের জন্য কমপক্ষে ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি। তারপর সেপ্টেম্বরে গিয়ে শুটিং করলাম।’

বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলা থেকে কেমন সাড়া পাচ্ছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রেলার প্রকাশের পর থেকেই ফিডব্যাক আসা শুরু করেছে। কলকাতার মীরের উপস্থাপনায় একটি সাক্ষাৎকারে অংশ নিয়ে সেখানে অনেকের মন্তব্য পেয়েছি। এছাড়াও ওপার বাংলার থেকে অনেকেই পজিটিভ রিভিউ দিচ্ছে। মুক্তির পরপরই কলকাতার অনেকে দর্শক ওয়েব সিরিজটি দেখেছেন এবং সাড়াও বেশ ভালো ছিল।’

এখন কি নিয়ে ব্যস্ত আছেন? জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, ‘করোনার আগে থেকেই আমি কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। হাতে কিছু নাটকের কাজ আছে। আপাতত সেগুলোই করছি। আর সামনে অমিতাভ রেজা, ফারুকী ভাই, শঙ্খ দাস গুপ্তসহ আরও কয়েকটা কাজের আলোচনা চলছে। আগামী কয়েক মাস হয়তো এ কাজগুলো নিয়েই ব্যস্ত থাকা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com