বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

টিকা নিলেন বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৭০ বার

আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন করোনা টিকা নিয়েছেন। ৭৮ বছরের বাইডেনের এই টিকা নেয়া দৃশ্য লাইভ সম্প্রচারিত করা হয়। টিকা নিতে আমেরিকাবাসীকে উদ্বুদ্ধ করতেই বাইডেনের এই পদক্ষেপ। ফাইজারের টিকাটিই নিলেন তিনি। এ ক্ষেত্রেও তিনি হারিয়ে দিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কারণ, ট্রাম্প এখনো এই টিকা নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না, তা-ও জানাননি।

টিকা নেয়ার সেই ভিডিও শেয়ার করে টুইটে বাইডেন লেখেন, ‘আমি আজ কোভিড টিকা নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনো চিন্তা নেই। ভ্যাক্সিন বাজারে এলেই আপনারা নিতে পারেন।’

নিউয়ার্কের ক্রিস্টিনা হাসপাতালে বাইডেনকে এই টিকা দেয়া হয়। তিনি বাঁ হাতে এই টিকা নেন। স্ত্রী জিলকেও দেয়া হয় টিকা। বাইডেন বলেন, “আমার আগে ও এই টিকা নিয়েছে। আমি দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করে আছি। জিলও তাই। টিকা নিয়ে জিলেরও ভালো লেগেছে।”

করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেন নিয়ে ইতিমধ্যেই ব্রিটেন-সহ কয়েকটি দেশের কপালে ভাঁজ পড়েছে। ওই সব বিষয় মাথায় রেখে বাইডেন দেশবাসীকে বলেন, “স্বাস্থ্যকর্মীরা যা বলছেন, সে সব শুনুন। মাস্ক পরুন। সামাজিক দূরত্বের বিধি মেনে চলুন।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com