মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাপী ৪৬ লাখ করোনায় আক্রান্ত এক সপ্তাহে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার

বিশ্বব্যাপী নতুন করে ৪৬ লাখেরও বেশি মানুষ গত এক সপ্তাহে মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার শুরু থেকে এক সপ্তাহের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার রাতে এ খবর জানিয়েছে। খবর তাসের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্ত অনুযায়ী, গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে মোট ৪৬ লাখ ১২ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছে এবং ৭৯ হাজার ১ জন মারা গেছে। আগের যেকোন ৭ দিনের তুলনায় এ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। এর আগের সপ্তাহ ৭ থেকে ১৩ ডিসেম্বর বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট ৪৩ লাখ ২৯ হাজার ৯২৭ জন আক্রান্ত হয় এবং ৭৫ হাজার ৩৮ জন প্রাণ হারায়।

আক্রান্তদের অধিকাংশ উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাসিন্দা। গত সপ্তাহে এ দুই অঞ্চলের দেশগুলোতে ২৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে একই সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসে যত মানুষ প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশই ইউরোপের বাসিন্দা। সাপ্তাহিক হিসাবে গত এক সপ্তাহে ইউরোপে ৩৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা যায়।

১৪ থেকে ২০ ডিসেম্বর এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ের মধ্যে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে তুরস্কে ১ লাখ ৯৪ হাজার, রাশিয়ায় ১ লাখ ৯৪ হাজার, ভারতে ১ লাখ ৭৪ হাজার এবং জার্মানিতে ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com