বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ১৯৩ বার

বিশিষ্ট শিল্পপতি ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম আর নেই (ইন্নালিল্লালি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

এর আগে গত ১১ ডিসেম্বর কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শওকত আজিজ রাসেল। তিনি জানান, ‌‘কোভিড পরিস্থিতির কারণে আমরা জানাজার বিষয়ে বিশেষ কিছু বলছি না। উনাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।’

এম এ হাসেম ১৯৫৯ সালে তামাকপণ্যের কেনাবেচার মাধ্যমে ব্যবসা শুরু করেন। ১৯৭০-এর কিছু আগে তিনি চট্টগ্রামে মেসার্স হাসেম করপোরেশন গড়ে তোলেন। দেশ স্বাধীনের পর তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যের পাশাপাশি সিমেন্ট, ইস্পাত আমদানি শুরু করেন। এরপর দেশেই বিভিন্ন কারখানা গড়ে তোলেন। এভাবেই গড়ে ওঠে পারটেক্স গ্রুপ। গ্রুপটির জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে ড্যানিশ কনডেন্সড মিল্ক, মাম পানি ও কোমল পানীয় ব্র্যান্ড আরসি অন্যতম।

এম এ হাসেম বিভিন্ন ব্যবসার পাশাপাশি বেসরকারি খাতের সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতাদেরও একজন। ব্যাংক দুটির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া জনতা ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি। নোয়াখালী থেকে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যও ছিলেন এম এ হাসেম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com