শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি বিমান হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪৪৩ বার

যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুক্রবার ভোরে আবারো গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী বলছে, ইসলামিক জিহাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা নতুন এই হামলা চালিয়েছে। গাজা থেকে ইসরাইলে রকেট হামলার জবাব এটা।

মঙ্গলবার ও বুধবার গাজায় ইসরাইলি বিমান হামলায় শীর্ষ এক ইসলামিক জিহাদ কমান্ডারসহ ৩৪ জন নিহত হয়েছে। তবে বৃহস্পতিবার উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে শুক্রবার আবার শুরু হয় হামলা।

সাংবাদিকদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় ইসরাইলি সেনাবাহিনী লিখেছে, ‘ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) বর্তমানে গাজায় ইসলামিক জিহাদের স্থাপনায় হামলা চালাচ্ছে’।

সর্বশেষ এই হামলায় হতহাতের খবর পাওয়া যায়নি। গাজা থেকে আল জাজিরার প্রতিনিধি হারি ফাওসেট জানিয়েছেন, ইসরাইল আবারো বিমান হামলা শুরু করেছে। এরফলে যুদ্ধবিরতি ভেঙে গেল হয়তো।

গাজার স্বাস্থ্য দফতর জানিয়েছে, আগের দুই দিনের হামলায় নিহত হয়েছেন ৩৪ জন। যাদের অর্ধেকের বেশি বেসামরিক নাগরিক। যাদের মধ্যে আছেন ৮ শিশু ও ৩ নারী।

অন্য দিকে গাজা থেকে ছোড়া রকেটে আহত হয়েছে অন্তত ৬৩ ইসরাইলি আহত হয়েছে। গাজা সীমান্তবর্তী ইসরাইলের দক্ষিণাঞ্চল অনেকটাই অচল হয়ে গেছে ইসলামিক জিহাদের হামলার পর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com