শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

করোনায় আরও ১৯ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৩৩ বার

কোভিড ১৯-এ দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে– বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার  ৩৭৮ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।  গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৬ হাজার ১০২ জনে।

এই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৩২২৭ জনের।  আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।

প্রসঙ্গত দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১২ ডিসেম্বর পর্যন্ত মৃত্যু সাত হাজার ছাড়িয়ে যায়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। ১২ মাসে এই মহামারীতে বিশ্বে ১৭ লাখ ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com