রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

পৌর ভোট সাকসেসফুল : ইসি সচিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৪৯ বার

প্রথম ধাপে অনুষ্ঠিত দেশের ২৪টি পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেন, একটি সাকসেসফুল নির্বাচন হয়েছে।

সোমবার ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ কথা বলেন মো. আলমগীর। তিনি বলেন, ‘গণমাধ্যম ও ইসির মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী, ভোট ভালো হয়েছে। ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। সব জায়গাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। একটি “সাকসেসফুল” নির্বাচন হয়েছে।”

জ্যেষ্ঠ সচিব বলেন, ‘কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। বরং কোথাও ৬০ শতাংশ, কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।’

ইসি সচিব বলেন, ‘পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে তারা ব্যবস্থা নেবেন। সীতাকুণ্ডে দুষ্কৃতকারীরা ইভিএম কেড়ে নেওয়ার অপচেষ্টা করে। টানাটানিতে পড়ে গিয়ে ইভিএমের মনিটরটি ভেঙে যায়। পরে তা রিপ্লেস করে ভোট হয়। ভোটে কোনো সমস্যা হয়নি। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ববস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com