শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

থার্টিফার্স্ট নাইটে গ্রেপ্তার ৬৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ১৯৪ বার

থার্টিফার্স্ট নাইটে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতভর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন ইউনিট আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, ২০৫ গ্রাম গাঁজা, ১১ বোতল বিদেশি মদ, ৬৩ পিস ইয়াবা, ৪৪ বোতল চোলাই মদ উদ্ধারের কথা জানিয়েছে আরএমপি।

আরএমপি’র মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানায় ১২ জন, রাজপাড়া থানায় ১০ জন, চন্দ্রিমা থানায় দুইজন, মতিহার থানায় ছয়জন, কাটাখালী থানায় চারজন, বেলপুকুর থানায় চারজন, শাহমখদুম থানায় চারজন, এয়ারপোর্ট থানায় দুইজন, পবা থানায় দুইজন, কাশিয়াডাঙ্গা থানায় দুইজন, দামকুড়া থানায় ছয়জন গ্রেপ্তার হয়। বাকি ১৪ জনকে গ্রেপ্তার করে নগর ডিবি পুলিশ।

তিনি জানান, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয় ১৪ জনকে। অন্যান্য অপরাধে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোলাম রুহুল কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com