বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় জাতীয় সংগীতে পরিবর্তন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ২৬০ বার

আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যের স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত সংস্কার করা হয়েছে। জাতীয় সংগীত থেকে ‘ইয়াং অ্যান্ড ফ্রি’ কথাটি ফেলে দিয়ে সেখানে ‘ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি’ কথাটি যোগ করা হয়েছে। আজ শুক্রবার থেকে দেশটিতে নতুন এ জাতীয় সংগীত বাজানো শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এদিন ক্যানাবেরায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমরা এমন একটি ভূখণ্ডে বসবাস করছি যেখানে অনন্তকাল ধরে পৃথিবীর প্রথম জাতিসত্ত্বার মানুষেরা বসবাস করে আসছেন। আমরা একসঙ্গে তিনশ’র বেশি জাতি ও ভাষাভাষীর মানুষেদের গল্প আঁকছি। আমাদের জাতীয় সংগীতেও তার প্রতিফলন থাকা উচিত। তাই আমরা কিছু পরিবর্তন এনেছি এবং আজ সেটার ঘোষণা দিয়েছি। আমার বিশ্বাস আমরা লক্ষ্যে পৌঁছাব।’

প্রসঙ্গত, ব্রিটিশ উপনিবেশের প্রায় ৫০ হাজার বছর আগে থেকে অস্ট্রেলিয়ায় আদিবাসীদের বাস। কিন্তু বছরের পর বছর ধরে তাদের কোনো স্বীকৃতি ছিল না। জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি ২০২০ সালে সর্বপ্রথম সামনে নিয়ে আসেন নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্লাডিস বেরেজেক্লিয়ান। তিনি উপলব্ধি করেন সংগীতে পূর্বে যে বাক্য ছিল সেটা অস্ট্রেলিয়ার প্রথম জাতিসত্তাকে অস্বীকার করে। এরপর প্রাদেশিক প্রধান, গভর্নর এবং রাষ্ট্রীয় সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে জাতীয় সংগীতের লাইন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে এটা নিয়ে আদিবাসীদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা সেটা জানা যায়নি ‘

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com