বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অক্সফোর্ডের ভ্যাকসিনে ভারতীয় বিশেষজ্ঞ প্যানেলের সায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ২৬৬ বার

ভারতে অক্সফোর্ড ও এস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনের জন্য বিশেষজ্ঞ প্যানেলের সায় পেয়েছে। দেশটির ড্রাগ স্টান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞরা এক বৈঠকের পর শুক্রবার শর্তসাপেক্ষে এ ভ্যাকসিনের অনুমোদনের পক্ষে সায় দেন। দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। দেশটিতে সিরাম  ইনস্টিটিউটে অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদিত হচ্ছে। এই সবুজ সংকেতের ফলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাভাইরাস আক্রান্ত রাষ্ট্রটিতে প্রথম কোনো করোনার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার রাস্তা পরিস্কার হয়ে গেলো।
রয়টার্স জানিয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিন ছারাও সিডিএসসিও আরো দুটি ভ্যাকসিনকে অনুমোদন দেয়ার বিষয়ে বিবেচনা করছে। তবে এ বিষয়ে সিডিএসসিওর এক কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এর আগে বৃটেন ও আর্জেন্টিনা অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন করেছে। ভারতও শীগগিরই ভ্যাকসিন কার্যক্রম চালু করতে চায়।

সিডিএসসিওর সায় পাওয়ায় এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেলের দপ্তরে (ডিসিজিআই) পাঠানো হবে। সেখানেও অনুমোদন পেলে জানুয়ারিতেই ভারতীয়দের ভ্যাকসিন কার্যক্রম চালু করতে চায় দেশটির সরকার। এ নিয়ে এরইমধ্যে মহড়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোতেও ভ্যাকসিনের বিষয়ে ইতিবাচক সংবাদ প্রচার শুরু হয়েছে। গণমাধ্যমগুলো বলছে, তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের হওয়ায় অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন পাওয়া হবে দেশের জন্য দারুণ খবর। ভারত সরকার প্রাথমিকভাবে যে পরিকল্পনা নিয়েছে তাতে এ বছরের জুন মাস নাগাদ প্রায় ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। অক্সফোর্ডের ভ্যাকসিনের পাশাপাশি জার্মানির বায়োএনটেকের ভ্যাকসিন এবং ভারত বায়োটেকের ভ্যাকসিন অনুমোদন দেয়ার বিষয়টিও বিবেচনা করছে দেশটি। এরইমধ্যে  কোম্পানি দুটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com