রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

হাসপাতালের সিসিইউতে ব্যারিস্টার মওদুদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২৯৫ বার

রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত মঙ্গলবার থেকে তিনি সেখানে ভর্তি রয়েছেন।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ব্যারিস্টার মওদুদ আহমদ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।

শায়রুল কবির খান বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদের রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। এখন তিনি অনেকটা সুস্থ। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

তিনি জানান, ভর্তির পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে মওদুদের। দুবারই রিপোর্টে করোনা নেগেটিভ আসে। ব্যারিস্টার মওদুদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com