শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

নতুন দুই টিকার ছাড়পত্র দিলো ভারত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৮৫ বার

ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের চূড়ান্ত অনুমতি পেল জোড়া করোনাভাইরাস টিকা- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। আজ রোববার এক সংবাদ সম্মেলনে টিকার জরুরি ছাড়পত্রের কথা জানায় দেশটির ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, ড্রাগ কনট্রোলার জেনারেল ভিজি সোমানি জানিয়েছে, ‘ছাড়পত্র পাওয়া দুটি টিকাই নিরাপদ। নিয়ন্ত্রিত জরুরি প্রয়োগের জন্য এই দুটি টিকাকে অনুমোদন দেওয়া হলো।’

এ ঘোষণার পরই এ বিষয়ে টুইট করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ‘দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। দেশকে কোভিড মুক্ত করতে এই পদক্ষেপ খুব জরুরি ছিল। ধন্যবাদ সব গবেষক ও বিজ্ঞানীদের।’

আনন্দবাজার জানায়, ভারত বায়োটেকের আবেদন বিশ্লেষণের সময় এর ট্রায়েলের ফলাফলকে বিবেচনা করেছে বিশেষজ্ঞ প্যানেল। ২৩ হাজার মানুষের দেহে এ ভ্যাক্সিন প্রয়োগ করে দেখা গেছে, এটি নিরাপদ। তবে টিকাটি কতটা কার্যকর, তা বুঝতে আরও সময় লাগবে।

তবে, টিকার সুরক্ষার বিষয়ে একেবারে নিশ্চিত হয়েই অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি ডিসিজিআই-এর। জেনারেল ভিজি সোমানি জানান, ‘সুরক্ষা নিয়ে ন্যূনতম উদ্বেগ থাকলেও আমরা কোনো কিছুর অনুমোদন দিতাম না। হালকা জ্বর, ব্যথা এবং অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি টিকার ক্ষেত্রে সাধারণ বিষয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com