শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ফল পাল্টাতে জর্জিয়ার কর্মকর্তাকে চাপ, ট্রাম্পের ফোনালাপ ফাঁস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ২২৮ বার

নির্বাচনের ফলাফল পাল্টে দিতে রাজ্যস্তরের এক শীর্ষ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে দেওয়া ট্রাম্পের ওই ফোনালাপের একটি অডিও ফাঁস হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল রোববার সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক খবরে জানিয়েছে, ট্রাম্পের ২ জানুয়ারির ফোনালাপটি হাতে পেয়েছে তারা। কথোপকথনে প্রেসিডেন্ট ট্রাম্প সেক্রেটারি অব স্টেটকে ১১ হাজারের বেশি ভোট কোনোভাবে খুঁজে বের করার জন্য বারবার বলছিলেন। তিনি তাকে ‘মিষ্টি কথায়’ ভোলানোর চেষ্টা করেন। ট্রাম্পকে ভোটের ফল পাল্টাতে এ সময় সুর নরম করতে শোনা যায়।

তবে একপর্যায়ে রাজ্যস্তরের ওই কর্মকর্তাকে নির্দেশ না মানলে হুমকিও দেন তিনি। ট্রাম্প বলছিলেন, কোনোভাবে ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করা প্রয়োজন। এর মাধ্যমে জো বাইডেনের চেয়ে এক ভোট বেশি হয়ে যাবে তার। ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে ব্র্যাড রাফেনসপারজারকে বলতে শোনা যায়, তিনি (ট্রাম্প) ভুল তথ্যের ওপর ভিত্তি করে কথা বলছেন। তিনি বিনয়ের সঙ্গে কাজটি করতে অস্বীকৃতি জানান।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, জর্জিয়ায় ভোটারদের জালিয়াতি নিয়ে কথা বলেছিলাম। তবে ব্র্যাড রাফেনসপারজার নির্বাচন সংক্রান্ত কোনো কথা বলতে রাজি হননি। ব্র্যাড রাফেনসপারজার ফিরতি টুইটবার্তায় বলেন, ‘শ্রদ্ধার সঙ্গে বলছি, প্রেসিডেন্ট, আপনি যা বলছেন, তা ঠিক নয়।’

উল্লেখ্য, কংগ্রেসের আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল অনুমোদন দেওয়ার কথা রয়েছে। আর ডেমোক্র্যাটের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com