বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কুয়েতে সাধারণ ক্ষমার সময় বাড়লো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ২৪৪ বার

কুয়েতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়লো আরও এক মাস। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আলী সাবাহ আল-সালেম আল সাবাহ আগামী এক মাসের জন্য এ সিদ্ধান্ত জারি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত অনুসারে, কুয়েতে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের সেদেশে অবস্থান করার সংশোধনের সময়সীমা গত শুক্রবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, যদি কোনো প্রবাসী এ সময়ের মধ্যে তার ভিসা সংশোধন করার জন্য আবেদন না করে, আইনগতভাবে তার ওপর নির্ধারিত জরিমানা প্রযোজ্য হবে। তাকে কুয়েতে থাকার সুযোগ দেওয়া হবে না। নির্বাসিত করার পর কোনো ব্যক্তি ফের কুয়েতে প্রবেশের অধিকার পাবে না।

রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী প্রবাসীদের আকামা দ্রুত সংশোধন করার জন্য আহ্বান জানিয়েছেন শেখ তামের আলী সাবাহ আল-সালেম আল সাবাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com