বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হঠাৎ অদৃশ্য ইসরাইল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ২৬৫ বার

হঠাৎ তীব্র কুয়াশায় ঢাকা পড়লো ইসরাইল। ঘন কুয়াশায় একেবারেই অদৃশ্য হয়ে যায় দেশটির অর্থনৈতিক কেন্দ্র বলে পরিচিত তেল আবিব শহর। দেখে মনে হচ্ছিলো- এ যেন কুয়াশার এক রাজ্য। গত রোববার টাইম অব ইসরাইয়েলসহ দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমে ফলাও করে এ খবর প্রকাশ করে।

এর একদিন আগে সংবাদ সংস্থা এপিতে প্রকাশিত ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশ থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়ার মতো কুয়াশা ঢেকে ফেলেছে তেল আবিবকে। দেশটির সবচেয়ে জনবহুল এ শহরের বেশিরভাগ অংশ এবং পাশের রামাত গানস এলাকার আকাশচুম্বি টাওয়ারও ঢাকা পড়ে কুয়াশার চাদরে।

ভিডিওতে দেখা যায়, শহরের সড়ক, ছোট ছোট বাড়ি, সুউচ্চ ভবনসহ বিভিন্ন স্থাপনা ঢেকে আছে কুয়াশায়। সড়কে থেকে হাত বাড়ালেই স্পর্শ করা যাচ্ছে কুয়াশা। রোববার সকালে কুয়াশা দেখা গেলেও বিকেলে আর দেখা যায়নি।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, কুয়াশার কারণে তেল আবিবের সড়কে ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। কুয়াশাটি সমুদ্র থেকে উৎপন্ন হয়ে উপকূলীয় সমভূমি এবং অন্যান্য অঞ্চলে আর্দ্রতা বাড়িয়ে তোলে। পুরো তেল আবিব আচ্ছন্ন হয়ে যায়। যা ১৯৪৮ সালে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার পর সবচেয়ে খারাপ অবস্থা।

আবহয়াবিদরা হঠাৎ এমন কুয়াশা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন, এমন কুয়াশা এর আগে ইসরায়েলে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com