বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হাসপাতালে লাগা আগুনে পুড়ে ১০ নবজাতকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৭২ বার

ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে লাগা আগুনে পুড়ে কমপক্ষে ১০ নবজাতক নিহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ২টার দিকে রাজ্যটির ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে এ আগুন লাগে। ঘটনাস্থল থেকে সাত নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন ভার্সনের খবরে বলা হয়- হাসপাতালের সিভিল সার্জেন প্রমোদ খান্ডা বলেছেন, ‘হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি। এই হাসপাতালটি নবজাতকদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।’

দমকল বাহিনী বাহিনীর প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, মহারাষ্ট্রের এ অগ্নিকাণ্ডে ১০ নবজাতক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভ্যারিফায়েড টুইটার অ্যাকাউন্টে মোদি লিখেন, ‘মহারাষ্ট্রের ভান্ডারায় এক হৃদয় বিদারক ট্র্যাজেডি হয়েছে- যেখানে আমরা মূল্যবান জীবন হারিয়েছি। সকল শোকাহত পরিবারের জন্য আমার ভাবনা হচ্ছে। আমি আশা করছি আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com