সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনার টিকা নিলেন রানি ও প্রিন্স ফিলিপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৩৯ বার

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। স্থানীয় সময় গতকাল শনিবার তাদেরকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। পারিবারিক ডাক্তারের মাধ্যমেই তারা টিকা গ্রহণ করেছেন। ব্রিটিশ রাজপরিবারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাধারণত রাজপরিবারের স্বাস্থ্যবিষয়ক খবর বাইরে প্রকাশ করা হয় না। তবে গুজব ঠেকাতে এবার রানি নিজেই চেয়েছেন তাদের টিকা গ্রহণের বিষয়টি যেন বাইরে প্রচার পায়।

৯৪ বছর বয়সী রানি ও ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপসহ যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষকে কোভিড-১৯-এর টিকার অন্তত একটি ডোজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকারভিত্তিতে আগে টিকা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com