বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৬৭ বার

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ আজ রোববার দেশটির রাজধানী জাকার্তার কাছে সাগর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে শ্রীবিজয়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ সময় এতে ৬২ আরোহী ছিল।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জাকার্তা পুলিশের মুখপাত্র ইয়ুসরি ইউনুস ইন্দোনেশিয়ার মেট্রো টিভিকে উড়োজাহাজটির ধ্বংসাশেষ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ রোববার সকালে তারা দুটি ব্যাগ উদ্ধার করেছেন। এর একটি ছিল যাত্রীর আরেকটি বিমানের ধ্বংসাবশেষ। যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও ডুবুরিদের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

উড়োজাহাজটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকে যাচ্ছিল। বিমানবন্দর থেকে এটি উড়ার চার মিনিট পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজ বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি। কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে কোনো যাত্রী বেঁচে আছেন বলে তারা আশা করছেন না।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজের আরোহীদের মধ্যে ৬২ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে শিশু ছিল ১০ জন। আরোহীদের সবাই ইন্দোনেশীয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com