শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সুপারি বাগানে পড়ে আছে মাদরাসা শিক্ষকের লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২৩০ বার

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫১) নামের এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে ও পাশের জেলা পিরোজপুরের সদর উপজেলার নামাজপুর এলাকার দাখিল মাদরাসায় শিক্ষক।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার সকালে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে সুপারি কুড়াতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার ওসি মো: এনিরুর ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শহিদুলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com