মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মানুষকে না খেয়ে থাকতে দিতে পারি না : বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২৮৪ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির অনগ্রসর এবং অর্থনৈতিক বিপর্যয়ে পড়া মানুষের জন্য নতুন দুই নির্বাহী আদেশে সই করেছেন। এতে কম আয়ের মানুষের জন্য খাদ্য সহযোগিতা বাড়ানো হয়েছে এবং যারা স্বাস্থ্যঝুঁকির কারণে কাজে ফিরতে পারছেন না, তাদের জন্য কর্মহীন ভাতাসুবিধা বাড়ানো হয়েছে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার নির্বাহী আদেশে সই করার আগে এক বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘লোকজন কর্মহীন হয়ে পড়ে আছে, আমরা তা নীরব দর্শক হয়ে দেখে যেতে পারি না।’

বাইডেন আরও বলেন, ‘আমরা লোকজনকে অভুক্ত থাকতে দিতে পারি না। আমরা এমন করতে পারি না, এমন করবও না।’ প্রেসিডেন্ট বাইডেন জানান, দেশে করোনায় চার লাখের বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে। দেশে জরুরি অবস্থা বিরাজ করছে।

বাইডেন আরও জানান, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সব ফেডারেল কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন। বাড়িভাড়া দিতে না পারার জন্য ভাড়াটে উচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গৃহঋণ পরিশোধ না করার কারণে কোনো ব্যাংককে বাড়ি জব্দ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নতুন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন গতকাল শুক্রবার বিকেলে তার প্রথম দাপ্তরিক পরিদর্শনে হঠাৎ করেই বেরিয়ে পড়েন। হোয়াইট হাউসের বাইরে পাহারারত ন্যাশনাল গার্ডের সদস্যদের অভিনন্দন জানাতে তিনি এগিয়ে যান।

প্রেসিডেন্ট বাইডেনের ছেলে প্রয়াত বিউ বাইডেনের উল্লেখ করে জিল বাইডেন বলে, ন্যাশনাল গার্ডে একসময় দায়িত্ব পালন করেছেন বিউ। জিল বাইডেন তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ন্যাশনাল গার্ডের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এতে বাইডেন পরিবারের আন্তরিকতার পরিচয় ফুটে ওঠে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com